আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ




ধর্ষন মামলা তুলে না আনায় বাদীর পুত্রকে পিটিয়েছে আসামীর বন্ধু

ধর্ষণ মামলা তুলে না আনায় বাদী ও ভিকটিমের কলেজ পড়ুয়া পুত্রকে পিটিয়ে জখম করেছে আসামীর বন্ধু আশরাফুল। ঘটনাটি ঘটে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়নের ঘিটুয়ারি গ্রামে শুক্রবার রাতে। জানা গেছে, ঘিটুয়ারি গ্রামের হযরত আলীর পুত্র এনামুল হক খান হৃদয়(৩২) পাশের বাড়ীর এক বিধবাকে বিয়ের মিথ্যা প্রলোভনে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা গত ৬ জুলাই তারাকান্দা থানায় মামলা দায়ের করে।

https://epaper.dailybahadur.com/

ধর্ষিতা জানান, মামলা প্রত্যাহার ও আপোষ নামা দেয়ার জন্য এজহার নামীয় আসামী এনামূল হক হৃদয়ের বন্ধু একই গ্রামের আশরাফুল নানান ভয়-ভীতি ও হুমকি দিয়ে মা-ছেলেকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। গত শুক্রবার রাতে আমার পুত্র স্থানীয় চান্দপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র কাউসার আহম্মেদ (১৯) বাড়ী ঘর দেখার জন্য আসলে আশরাফুল তাকে মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর শনিবার গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যপারে ধর্ষিত ওই নারী বাদী হয়ে আশরাফুল সহ ২ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১