আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৯, ২০২১, ৪:০৪ অপরাহ্ণ




ময়মনসিংহে করোনায় ১৬ জনের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৪৫৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছে।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) এবং শেরপুর নালিতাবাড়ীর আমির উদ্দিন (৯০)।

এছাড়াও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের হোসনে আরা (২৫), সাবু খাতুন (৮৫), দুলু মিয়া (৩০), গোলাপ আলী (৫৫), নজরুল ইসলাম (৬২), হালুয়াঘাট উপজেলার খোকন মিয়া (৫৫), গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫), ত্রিশাল উপজেলার পারভীন আক্তার (৪৫) এবং শেরপুর সদরের মনোয়ারা বেগম (৬৫), সাজেদা (৫৫), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ (৫২), ধনবাড়ি উপজেলার সৌরভ (১৩) এবং নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০) মারা গেছেন বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মহিউদ্দিন খান মুন জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৩ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০ টি নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৫৯ শতাংশ। জেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত ১৪ হাজার ৮৫ জন আক্রান্ত হয়েছেন এবং সুস্থ ১০ হাজার ৭০৫ জন হয়েছেন।

 

টি.কে ওয়েভ-ইন

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১