আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ




করোনা: ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা যাওয়া এসব ব্যক্তিদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুরের একজন, নেত্রকোনার ২ জন, গাজীপুরের একজন। আর উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ৫ জন, গাজীপুর ও শেরপুরের একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী  ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯ টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১