আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২১, ১১:১৫ অপরাহ্ণ




তারাকান্দায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে গরু কোরবানী

 রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি গভীর ভালবাসার টানে গরু কোরবানী করে দরিদ্র মানুষের মাঝে গোস্ত বিতরণ করেছেন ময়মনসিংহের তারাকান্দার উপজেলার এক ইউপি চেয়ারম্যান।

ঈদের তৃতীয় দিন শুক্রবার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও গালাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া এ গরু কোরবানীর করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, ভাষা সৈনিক শামছুল হক, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ ও প্রয়াত উপজেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর কাজিমউদ্দিন মিলে ৭ জনের নামে এই পশু কোরবানী করেন। পরে কোরবানীর গোস্ত এলাকার ১’শ দরিদ্র পরিবারের মাঝে বন্টন করে দেন।

ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অটল বিশ্বাস রেখে দলকে ভালবেসে আওয়ামী লীগের রাজনীতি করি। নিজের নামে কোরবানী করার পাশাপাশি হৃদয়ের ভালবাসা থেকে এই নেতাদের নামে গরু কোরবানী করে সেই মাংস গরীবদের মাঝে বিলানোর ব্যবস্থা করেছি।

কোরবানীর মাংস পেয়ে দরিদ্র প্রতিবন্ধি আনোয়ার হোসেন জানান, এবার ঈদের দিনও তেমন একটা গোস্ত পাননি তিনি। আজ চেয়ারম্যানের দেয়া কোরবানীর গোস্ত পেয়ে খুবই খুশি হয়েছেন। এখন পরিবারের সবাইকে নিয়ে ভালভাবে গোস্ত দিয়ে খেতে পারবেন। তিনি জাতির পিতার আত্মার মাগফেরাত কামনাসহ সকলের জন্য মন থেকে দোয়া করেন।

আরেক শারিরীক প্রতিবন্ধী নজরুল ইসলাম গোস্ত পেয়ে খুশি প্রকাশ করে জানান, আজকের দিনটাই তার কাছে আসল ঈদের দিন মনে হচ্ছে। তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০