আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ




ময়মনসিংহের ভালুকায় দুই পা বিচ্ছিন্নের ঘটনায় র‌্যাবের হাতে আটক ৪

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ভালুকায় জমিতে মাটি ফেলানোর ঘটনায় আব্দুর রাজ্জাক নামের একজনের দুই পা কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় মূলহোতাসহ র‌্যাবের হাতে চারজন আটক হয়েছে। পরিদিন রাতে (বৃহস্পতিবার) বিভিন্ন এলাকা থেকে র‌্যাব তাদেরকে আটক করে। আটককৃতরা মূলহোতা জসিম উদ্দিন পাঠান, তার সহযোগী রুহুল আমিন পাঠান, ইকবাল পাঠান এবং মাসুম মোল্লা।
র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম জানান, ভালুকা পৌরসভার কাঁঠালী ওয়ার্ডে আর্টি কম্পোজিট লিমিটেডে জমি নিয়ে ফ্যাক্টরির এমডি ভিকটিম আব্দুর রাজ্জাক (৬৬) এর সাথে স্থানীয় জসিম উদ্দিন পাঠানের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি এবং সংঘর্ষের এক পর্যায়ে গত ১৪ জুলাই জসিম উদ্দিন পাঠান তার সহযোগী রুহুল আমিন পাঠান, ইকবাল পাঠান, শিরিন আক্তার, নাজিম উদ্দিন পাঠান, মমিনুল ইসলাম, মাসুম মোল্লা, রফিকুল ইসলাম মুন্সি, মিজানুর রহমান পাঠান, রণজিৎ শীলসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন মিলে ভিকটিম আব্দুর রাজ্জাককে ধারালো দা দিয়ে কুপিয়ে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্নসহ ডান পা এর হাড় কেটে ফেলে। এতে তার ডান পা মাংসের সাথে ঝুলতে থাকে ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ ঘটনায় ভালুকা থানায় মামলা হয়। এই লৌমহর্ষক ঘটনায় র‌্যাব-১৪ ছায়া তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
তিনি আরো জানান, র‌্যাব ময়মনসিংহের সদর কোম্পানি এবং স্পেশাল কোম্পানীর কয়েকটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাগলা থানার কান্দি এলাকা এবং ভালুকার পারুলদিয়া ও কাঁঠালী এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা জসিম উদ্দিন পাঠান ও তার সহযোগী রুহুল আমিন পাঠান, ইকবাল পাঠান ও মাসুম মোল্লাকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাব আরো জানান, জমি-জমা নিয়ে বিরোধে উক্ত ঘটনার মূলহোতা ও তার সহযোগীরা আব্দুর রাজ্জাককে ধারালো দা দিয়ে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে বলে স্বীকার করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১