রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের তারাকান্দায় ” পাশে আছি “স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকালে অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, তারাকান্দা কলেজ রোড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন সোহানের নেতৃত্বে দেড় শতাধিক অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে চাল সেমাই,সোয়াবিন, আটা, চিনি, পিয়াজ, রসুন, সাবান ও মাস্কসহ খাদ্য সামগ্রী প্যাকেট ঈদ উপহার হিসেবে বিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মামুন, কোষাধক্ষ্য সাজ্জাদুল সজিব,সদস্য আলমগীর হোসেন ও রাসেল মন্ডল প্রমুখ।