আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২১, ৫:৪১ অপরাহ্ণ




ময়মনসিংহে বস্তিবাসির মাঝে জেলা পুলিশের ১০ টাকায় দুদিনের আহার বিক্রি

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বসবাস বস্তিতে। ঘর-দরজা নেই বললেই চলে। কোন রকমে বসবাস করছেন স্ত্রী সন্তানদের নিয়ে। আবার অনেকেই স্বামীহারা, স্বামী ও সংসার পরিত্যক্ত অবস্থায় বস্তিতেই বাস করছে কয়েক যুগ ধরে। নেই নির্ধারিত কাজ। যখন যা পায় তাই করে। এর পরও চলছিল তাদের সুখের সংসার। চলমান লকডাউনে কোন ধরণের কাজ না থাকায় একেবারে বেকার হয়ে পড়ে এই সমস্ত বস্তিবাসি। নগরীর জুবিলীঘাট বস্তিবাসির কথা বলছি। তাদের ঘরে চাল, ডাল লবণ নেই। এ অবস্থায় এগিয়ে আসে জেলা পুলিশ। সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক” এ প্রতিপাদ্য নিয়ে দুঃস্থ/কর্মহীনদের জন্য স্বপ¬ মুল্যের দোকান ১০ টাকায় দু’দিনের আহার বিক্রি কার্যক্রমের আওতায় সোমবার নগরীর জুবিলী ঘাট বিপীন পার্কে জেলা পুলিশ দেড় শতাধিক বস্তিবাসির কাছে দুদিনের আহার বিক্রি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী উপস্থিত থেকে বস্তিবাসির মাঝে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করেন। এর আগে ফাল্গুনী নন্দী বলেন, লকডাউনে মানবিক কারণে অসহায়, ছিন্নমূল, বস্তিবাসি, ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে রয়েছে জেলা পুলিশ। আমরা যতটুকু পারছি সহযোগীতা করছি।

তিনি আরো বলেন, মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জেলা পুলিশের আভ্যন্তরীণ সেচ্চা অনুদানের অর্থায়নে লকডাউনে নতুন করে বেকার, অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের পাশে দাড়িয়েছেন। সবার ঘরে রান্না ভাতের গন্ধ ছুটুক এ প্রতিপাদ্য নিয়ে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করে আসছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই আহার বিক্রি চলমান রাখার দাবি করে জেলা পুলিশ।
বিতরনকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল, ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন, দুই কেজি আলু, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচা মরিচ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ট্রাফিক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদ, এসআই আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১