আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২০, ৭:০৩ অপরাহ্ণ




চাকরি না পেয়ে হতাশায় কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা

বাহাদুর ডেস্ক :

কুড়িগ্রামের রাজারহাটে চাকরি না পেয়ে হতাশ হয়ে আজাদুর ইসলাম ওরফে জোবাইদুল কুঠিয়াল (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

নিহত আজাদুর ইসলাম উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি কৈকুড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিপ্লোমা পাস করা আজাদুর ইসলাম স্থানীয় হাবিবুর রহমান প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সরকারি ও আধা সরকারি চাকরিতে দরখাস্ত করাসহ পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন।

সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) পদে পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেন।

চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। ফলাফল প্রকাশের পর তিনি নিজেকে পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করে আসছিলেন। এরই একপর্যায়ে শনিবার দুপুরে পরিবারের সবার অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ বিষয়ে ওসি সাংবাদিকদের জানান, আত্মহত্যার ঘটনাটি সঠিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১