আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ




টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

বাহাদুর ডেস্ক :

টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন মাহমুদউল্লাহ। হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে সতীর্থরা ‘গার্ড অব অনার’ দিয়েছেন মাহমুদউল্লাহকে। নিজে কোন ঘোষণা দেননি, তবে গার্ড অব অনার ও পরবর্তীতে টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ সতীর্থদের নিজের অবসরের কথা জানান। তবে তখন বিসিবি বা মাহমুদউল্লাহ, কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পঞ্চমদিন ড্রেমিংরুম থেকে মাঠে প্রবেশের পথে সতীর্থরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। সেই সময়ে ধারাভাষ্যে ছিলেন শামীম আশরাফ চৌধুরী। তিনি বলেন, ‘আজ সকালে এই ভদ্রলোক, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ স্কোয়াডের সিনিয়র ক্রিকেটার প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলেন। তবে তিনি প্রত্যেককে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এজন্য সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। এই টেস্টের পর বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট ম্যাচ খেলবে না। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছে।’

২০২০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টেস্ট দলে ফিরেছিলেন তিনি। ফেরার ম্যাচে হারারেতে করেছেন অপরাজিত ১৫০। দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছিল তার সেই ইনিংস।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোনে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এটি ছিল তার ক্যারিয়ারের ৫০ তম টেস্টও। ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে তিনি করেছেন ২ হাজার ৯১৪ রান। এ টেস্টের সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের ৫ম। বোলিংয়ে এখন পর্যন্ত ৪৩ উইকেটও আছে মাহমুদউল্লাহর।

বাংলাদেশে তার চেয়ে টেস্টে বেশি রান আছে কেবল পাঁচজনের। তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মুমিনুল হক ও হাবিবুল বাশার। তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন তামিম, মুশফিক, সাকিব, হাবিবুল ও আশরাফুল।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০