আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২০, ৬:৫১ অপরাহ্ণ




গীতিকার কবির বকুলকে গ্রেফতারে বাসায় পুলিশ

বাহাদুর ডেস্ক :

দেশের জনপ্রিয় গীতিকার কবির বকুলকে গ্রেফতার করার জন্য তার বাসায় পুলিশ যাওয়ার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। শনিবার দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে মুন্নি লিখেন, ‘বাসায় পুলিশ এসেছে কবির বকুলকে গ্রেফতর করতে। আমার বাচ্চাগুলো শক্ত হয়ে তাকিয়ে আছে আমার দিকে!! জীবনে এমন অনুভূতির সামনে পড়তে হবে-তা কখনো কল্পনাও করিনি!!’

বিকেল সাড়ে ৩টার দিকে কবির বকুলের বাসায় পুলিশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ। তিনি বলেন, ‘গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তার বাসায় পুলিশের একটি টিম গিয়েছিল। কিন্ত তাকে বাসায় পাওয়া যায়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি বলেন, পুলিশ দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবো ভাবিনি। পুলিশ বাচ্চাদের সঙ্গেও কথা বলেছে। জানতে চেয়েছে, ওর বাবা (কবির বকুল) কোথায়? এরপর কিছুক্ষণ থেকে পুলিশ চলে গেছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাময়িকী কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আবরারের বাবা মুজিবুর রহমান। পরে গত ১৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০