আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৯, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ




ময়মনসিংহের র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে জেএমবির সক্রিয় সদস্যসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাবের ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ দল মেজর মোঃ আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী বিলবালিয়া জেএমবি সদস্য মোকলেছুর রহমানকে আটক করে। তার হেফাজত ৬ টি উগ্রবাদি বুকলেট, ৫ টি উগ্রবাদি লিফলেট, উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেছে।
মেজর মোঃ আখের মুহম্মদ জয় জানান, আটককৃত মোকলেছুর রহমান জেএমবির চিহিৃত সদস্য। তার নেতৃত্বে জেএমবির একটি সক্রিয়চক্র দীর্ঘদিন যাবৎ জামালপপুরের সরিষাবাড়ি এলাকায় বাংলাদেশ বিরোধী নাশকতা কার্যক্রমের গোপন বৈঠক করে আসছিল। বৃহস্পতিবার রাতে এ ধরণের বৈঠককালে অভিযান চালানো হলে অন্যরা পালিয়ে যায়। এছাড়া ফুলবাড়ীয়ার দশমাইল নামকস্থ’ানে দশমাইল- মোহাম্মদ নগর রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো রাজিব মিয়া ও আবু সাঈদ। তাদের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আখের মুহম্মদ জয় জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফুলবাড়ীয়া থানার বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০