আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৯, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ




করোনা সংক্রমণ রোধে মসিকের উদ্যোগে মতবিনিময় সভা

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

করোনা সংক্রমণ বিস্তার রোধকল্পে শুক্রবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে জেলার উর্ধতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কাউন্সিলরগণের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদৃঢ় নেতৃত্ব দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। লকডাউন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ, খাদ্য সহায়তা যখন যা প্রয়োজন তার মাধ্যমে মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা নিজেরা আরো সচেতন হলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না।
তিনি আরো বলেন, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য দপ্তরের সমন্বয়ে আমরা সিটির নাগরিকদের সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছি। ডেল্টা ভেরিয়েন্ট মোকাবেলায় আরো তৎপর হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে জন্য।
করোনা সংক্রমণ রোধে ওয়ার্ড পর্যায়ে নিয়োগকৃত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কাউন্সিলরগণকে আরো আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে মেয়র আরো বলেন, স্বেচ্ছাসেবী কমিটি গঠন করে হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে, সকলের মাস্ক পরা নিশ্চিত এবং মানুষের অকারণে রাস্তায় বের হওয়া নিরুৎসাহিত করতে হবে। এছাড়া হোম আইসোলেশনে কেউ অসুবিধায় থাকলে প্রয়োজনে তার সকল সাপোর্ট দিতে হবে। তিনি আরো বলেন, একটি মহল লকডাউনকে কেন্দ্র করে নানা অপপ্রচার চালাচ্ছে। একসময় করোনা ভ্যাকসিনকে নিয়েও তারা অপপ্রচার চালিয়েছিল। কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা আজ প্রমাণিত। লকডাউনে সাহায্যের প্রয়োজন এমন প্রকৃত দাবিদার খুঁজে বের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মহামারীতে দেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি, আর ভবিষ্যতেও মারা যাবে না।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রত্যেক ওয়ার্ড হবে করোনা মোকাবেলা সংক্রান্ত কাজের কেন্দ্রবিন্দু। সভায় জেলা প্রশাসক করোনা সংক্রান্ত যে কোন সহযোগিতায় ৩৩৩ এ কল করার জন্য অনুরোধ জানান। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান তাঁর বক্তব্যে করোনা সংক্রমণ রোধে সকল কর্মকাণ্ডে কমিউনিটির অন্তর্ভুক্তির প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সঞ্চালন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ গালিব খান, বিভিন্ন সরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন ও অন্যান্য কাউন্সিলর, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১