আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৯, ২০২১, ৭:৫৯ অপরাহ্ণ




লকডাউনে ১০ টাকায় দুদিনের খাবার পেয়ে বেদে পরিবারে খুশির শেষ নেই

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

লকডাউন পরিস্থিতিতে পরিবার প্রতি দুদিনের খাবার পেয়ে ব্রক্ষপুত্র নদের চরে বসতি গড়া বেদে পরিবারের সদস্যদের মাঝে খুশির শেষ নেই। এই হাসি ফুটালেন ময়মনসিংহ জেলা পুলিশ। শুক্রবার দুপুরে বেদে সম্প্রদায়ের মাঝে এই খুশি দেখা গেছে।
সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক” এ প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ টানা তৃতীয় দিনের মত দুঃস্থ/কর্মহীনদের জন্য স্বল্প মুল্যের দোকান ১০ টাকায় দু’দিনের আহার বিক্রি করেছে শুক্রবার। এই দিন নগরীর নদের চরে বসতি গড়া বেদেদের মাঝে প্রতিকী মুল্যে এই আহার বিক্রি করে।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী উপস্থিত থেকে দেড় শতাধিক বেদেদের মাঝে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করেন। এ সময় তিনি বলেন, লকডাউনের বিধি নিষেধের কারণে অন্যান্য পেশার মানুষের সাথে সাথে বেদে পরিবারের সদস্যরা কোন এলাকায় যেতে না পেরে তারা অত্যন্ত মানবেতর অবস্থায় রয়েছে। সেই ভাবনা থেকেই জেলা পুলিশ মানবিক বিবেচনায় বেদেদেরকে বেছে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, সবার ঘরে রান্না ভাতের গন্ধ ছুটুক এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান স্বেচ্ছা অনুদানের অর্থে এই কর্মসুচী হাতে নিয়েছেন। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই আহার বিক্রি চলমান থাকবে। এর আগে হকার ও নরসুন্দরদের মাঝে পর্যায়ক্রমে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করা হয়েছে।
একটি পরিবারের দু’দিন চলবে সেই পরিমান খাদ্যপন্য দেওয়া হচ্ছে। বিতরনকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল, পাঁচ কেজি চাউল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবণ, আলু দুই কেজি, পরিমাণমত মশলা, পেয়াজ, রসুন ও কাচা মরিচ ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১