মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খেলারমাঠ সংলগ্ন ফারুক আহমেদের তিন তালা বিল্ডিংয়ের দু’তালায় বৃহস্পতিবার (৮ জুলাই/২০২১) সকাল ১০ ঘটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনতালাবিশিষ্ট বিল্ডিং থেকে ধোঁয়া উঠতে দেখে নিচের ফ্লাটের ভাড়াটিয়া আইয়ুব আলী তাৎক্ষণিকভাবে ফারুক মিয়াকে ফোন করে। ফারুক মিয়ার ফোন পেয়ে ঈশ্বরগঞ্জের ফায়ারসার্ভিস এসে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ দেলোয়ার হুসেন জানান, “বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের ১১ সদস্যবিশিষ্ট ২টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু কয়েকটি আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।”
বাসার মালিক মোঃ ফারুক মিয়া জানান, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আমার নিচের ফ্লেটের ভাড়াটিয়া মোঃ আইয়ুব আলীর ফোন পেয়ে জানতে পারি আমার বাসায় আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ঈশ্বরগঞ্জ ফায়ারসার্ভিসে ফোন দেই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাসায় কোনো লোক না থাকায় বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লেগে গেছে। এতে আমার ১টি টেলিভিশন, ১টি আলমিরা, ১টি ওয়ারড্রোব, ক্যাবিনেট সুকেইজসহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফারুক মিয়ার তিন তালা বিল্ডিংয়ের দু’তালায় ২টি ইউনিটের ১টিতে তিনি নিজে থাকেন অপর ইউনিটে একজন পুলিশ সদস্য ভাড়া থেকেন। আগুনে পাশের ইউনিটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।