আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ




ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), মোহাফজ্জল হোসেন (৬২) ও কেওয়াটখালীর আব্দুল কাদের (৬০)।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যান- নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুরের শ্রীপুরের লিয়াকত আলী (৩০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবুল কাশেম (৭৫) ও টাঙ্গাইলের কালিহাতির আনোয়ারা বেগম (৭৫)।

সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও বলেন, বুধবার সকাল পর্যন্ত আইসিইউতে ১৯ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩৪১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন,  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

মঙ্গলবার ময়মনসিংহ জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ২৭ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১