ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘর বাড়ি ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবে উপজেলার আশ্রাবপুর গ্রামের সুলতান মিয়া ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার আশ্রাবপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র সুলতান মিয়ার সাথে একেই গ্রামের আজিজুর রহমান হবির জমাজমি নিয়ে বিরোধের জেরে ২৬জুন সুলতান মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ অর্থ স্বার্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ করার পরও মামলা নেয়নি বলে সংবাদ সম্মেলনে সুলতান মিয়া অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, সুলতান মিয়ার পিতা আব্দুল গফুর, স্ত্রী শামছুন নাহার, ভাই বাচ্ছু মিয়া, মেয়ে নাছরিন, ছেলে মাসুদ মিয়া প্রমুখ।
মামলা না নেওয়ার বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, জমাজমি নিয়ে বিরোধ চলছে। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
টি.কে ওয়েভ-ইন