আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২২, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ




২৭০টি গ্রামে একসঙ্গে গাছের চারা বিতরণের রেকর্ড গড়লো গৌরীপুরে

সামছুজ্জামান আরিফ :
একদিনে ২৭০টি গ্রামে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে গাছের চারা বিতরণে রেকর্ড গড়লো ময়মনসিংহের গৌরীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (২২ জুন/২০২১) ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এ গাছের চারা বিতরণ করা হয়।
ভার্চুয়ালভাবে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা জনাব মোঃ রাকিবুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে যথাযথভাবে চারা রোপন ও করোনাকালীন দুর্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক তানিয়া লিপি, সোহাগ মিয়া, ইউনিয়ন দলনেতা ফেরদৌস আলম, নাজিম উদ্দিন, আব্দুল কাদির, আজিজুল হক, ওয়ার্ড দলনেতা সামছুজ্জামান আরিফ, আজমল হোসেন, শফিকুল ইসলাম শফিক, মোস্তাফিজুর রহমান প্রমুখ। একসঙ্গে উপজেলার ১০ টি ইউনিয়নের ২৭০ টি গ্রামের আনসার ও ভিডিপি ৫৪০জন সদস্যর মাঝে স্বাস্থ্যবিধি মেনে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১