আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ২১, ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ




তারাকান্দায় গৃহবধূ গণধর্ষণের শিকার

রফিক বিশ্বাস, স্টাফ রিপোর্টার. ময়মনসিংহের তারাকান্দা এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে।

জানা গেছে, ১৬ জুন রাত ৯টায় এক গৃহবধূ (৩০) ময়মনসিংহ শহর থেকে তার বোনের বাড়ি তারাকান্দা উপজেলার আমছোলা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া কাশিগঞ্জ বাজার থেকে অটো রিক্সাযোগে ভাটিয়াপাড়া (চান্দের বাজারের) নামেন। তারপর বোনের বাড়ি যাওয়ার পথে ৬  ব্যক্তি পথরোধ করে ভয়-ভীতি প্রদর্শন করে একটি পুকুর পাড়ে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিত গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে আজ সোমবার তারাকান্দা থানা মামলা দায়ের করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি তিলাটিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র তৌহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ধর্ষিতা গৃহবধূর বাবার বাড়ি লালমা গ্রামে।
ধর্ষিতা গৃহবধূ ময়মনসিংহ বিভাগীয় নগরীর রেলীর মোড় এলাকায় বসবাস করে এবং বাসা বাড়িতে ঝিয়ের কাজ করত। সে তার স্বামির ২য় স্ত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝুটন কুমার বর্মন জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১