আজ সোমবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ




আজ কোভিড-১৯ এ মৃত্যু ৫৪, নতুন আক্রান্ত ৩,৮৮৩ জন

বাহাদুর ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ১৯ জন।
গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৬৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৩৯৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ১১ জুন থেকে মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৫ জন এবং ষাটোর্ধ ২৬ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা ও রাজশাহী বিভাগে ১২ জন করে, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৫১ জন সরকারি ও ১ জন বেসরকারি হাসপাতাল এবং ২ জন বাসায় মৃত্যুবরণ করেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৪৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৭১৪ জন। গতকালে চেয়ে আজ ৭৫৯ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৩২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৩৭৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৫ হাজার ৭৭১ জনের। গতকালের চেয়ে আজ ১৪ হাজার ৪ হাজার ৩৯৮টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮৮২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ৮৭১ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৯৮৯টি নমুনা কম পরীক্ষা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১