আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২১, ৪:৩৩ অপরাহ্ণ




গৌরীপুর ইউআইটিআরসিই’র ৬ষ্ঠ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে বৃহস্পতিবার (১৭জুন/২০২১) ইউআইটিআরসিই’র ৬ষষ্ঠ ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন গৌরীপুর ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। তিনি বলেন, আমরা কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে একটি ডিজিটাল বাংলাদেশ গঠন করতে পারবো। আমরা নিজেরা কম্পিউটার শিখবো এবং অন্যদের শেখাবো। তবেই বাংলাদেশ সরকারের এ প্রচেষ্টা বাস্তবায়িত হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক এবং ইউআইটিআরসিই’র মাস্টারট্রেইনার মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরীপুর টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট (বিএম) কলেজের প্রভাষক ও ইউআইটিআরসিই’র মাস্টারট্রেইনার মোঃ হামিদুর রহমান আলাল।
১৫ দিনের এ প্রশিক্ষণে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা হলেন, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর সেলিম, ইংরেজি প্রভাষক এ এস এম সাইদুল হাসান, মেহেদি হাসান, ব্যবস্থাপনা প্রভাষক মাজহারুল হক মিজান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক সাইফুল ইসলাম রুবেল, হিসাববিজ্ঞান প্রভাষক সালাহ্উদ্দিন মোহাম্মদ সেলিম, বাংলা প্রভাষক সেলিনা বেগম, রসায়ন প্রভাষক রাকিবুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক মাহমুদা সুলতানা, শ্রীনগর দাখিল মাদরাসার সহকারী মৌলভী রাহিমা খাতুন, কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, সহকারী শিক্ষক আবু বকর তৌফিক, সাকুয়া মজিদিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট এ এফ এম আব্দুল কাইয়ুম, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইনস্ট্রাক্টর বিল্লাল মিয়া, মঞ্জুরুল হক, ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক মোঃ মাহবুব আলম, মোঃ এমদাদুল হক, আবু জাফর রাহাত, মামুন মিয়া, বিপ্লব মোদক, জান্নাতুন বাকী প্রীতি, উচাখিলা কেরামতিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হুরে জান্নাত, জুনিয়র শিক্ষক আঙ্গুরা বেগম, সালমা আক্তার।
এ প্রশিক্ষণে অন্যান্য মাস্টারট্রেইনারগণ হলেন অচিন্তপুর এম এর করিম হাই স্কুলের সহকারী শিক্ষক গৌতম ঘোষ, লালখান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, পুম্বাইল এফ ইউ ফাজিল মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০