স্টাফ রিপোর্টার :
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। বুধবার বিকালে ময়মনসিংহ নগরীর ছোটবাজারস্থ মোমেন টাওয়ারে মার্কেন্টাইল ব্যাংক জেলা শাখার কার্যালয়ে কেককাটা, মিষ্টিমুখ ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখা প্রধান ব্যবস্থাপক সম্পদ কুমার চন্দ বলেন, দেশের ব্যাংকিং খাতে মার্কেন্টাইল ব্যাংক একটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। এই সুনাম অক্ষুন্ন রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখার জিবি ইন-চার্জ বিমল চন্দ্র বর্মন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
টি.কে ওয়েভ-ইন