আজ বৃহস্পতিবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : মে, ৩০, ২০২১, ৫:৫১ অপরাহ্ণ




ময়মনসিংহে ছবির ভিত্তিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্নস্থানে ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে এই ম্যুরাল নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামূল হক টিটু ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক, প্যানেল চেয়ারম্যান-৩ ফারজানা শারমীন বিউটি, সহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক মিলন, উপ সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, সারোয়ার জাহান, হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদুর রহমান তসলীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কাচারী নুর মসজিদের পেশ ইমাম বিশেষ দোয়া করেন। এক কোটি ৭ লাখ ৫৭ হাজার ৭১২ টাকা ব্যয়ে ১৪ এমএল করে দুটি কাচের ভিতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত স্থাপন করা হবে। এছাড়া ১৪ এমএল গ্লাস দ্ধারা বাউন্ডারী দেয়াল নির্মাণ, কালো গ্রানাইট দ্ধারা বেঁধি নির্মাণ এবং সিরামিক ইট দ্ধারা ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জানান। জেলা পরিষদের অর্থায়নে মেসার্স এ আর ট্রেডার্স এই কাজটি করবেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০