রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
ময়মনসিংহের তারাকান্দায় গবাদি পশুর খামারীদের মাঝে বিনামূল্যেগো- খাদ্য বিতরণ করা হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার উপজেলার দশ ইউনিয়নে ১শ গবাদি পশুর খামারীদের উপজেলা চত্বরে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত উপকারভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ জাকারিয়া আলম প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন