আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মে, ২৬, ২০২১, ৮:০১ অপরাহ্ণ




মসিকের ১১ পয়েন্টে ৪০ হাজার মাস্ক বিতরণ উদ্বোধন করেন মেয়র টিটু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে বুধবার টাউন হল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এর মাধ্যমে নগরীর ১১টি পয়েন্টে বুধবার স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় নগরবাসির মাঝে ৪০ হাজার মাস্ক বিতরণ করা হয়।

উদ্বোধনকালে মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই নিয়মিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে আমরা ৫ লাখ উন্নত মাস্ক বিতরণ করেছি। আজ এই ক্যাম্পেইনের মাধ্যমে ৪০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

মেয়র সকলের প্রতি আহবান রেখে বলেন, নিজের ও পরিবারের সুস্থতার স্বার্থে আসুন সবাই মাস্ক পরিধান করি। সকলে ঐক্যবদ্ধভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশকে করোনামুক্ত রাখি।

টাউনহল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব, বিডি ক্লিন সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর অন্যান্য পয়েন্টসমূহ চরপাড়া, গাঙ্গিনাপাড়, ব্রীজ মোড়, শম্ভুগঞ্জ, মাসকান্দা বাজার, নতুন বাজার, রেল স্টেশন, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড, ও বাকৃবি শেষমোড়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১