রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।। ময়মনসিংহের তারাকান্দায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজ আজ শনিবার পরিদর্শন করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান।
তিনি কামারগাও গ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণধীন কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রাখাসহ প্রকৃত উপকারভোগী নির্বাচনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা টাস্কফোর্স কমিটির সকল সদস্যসহ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার, কামারগাও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থানীয় গন্যমান্ ব্যাক্তিবর্গ।