আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২১, ২:০৫ অপরাহ্ণ




ত্রিশালে ট্রাকে পিকআপের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকে পিকআপের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মা নাজমা বেগম (৩৮), মেয়ে রিয়া মনি (৭) ও ভাই আমানুল্লাহ আমান (৩০)। তাদের গ্রামের বাড়ি শেরপুর সদরের বাঘেরচর এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেগুনভর্তি পিকআপভ্যানটি ঢাকা মেট্রো-ন ১৭-৩০২৬ ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে রায়মনি নামক স্থানে অজ্ঞাত দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে ওই পিকআপভ্যানটি ধাক্কা দেয়।

এতে পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।  এ ঘটনায় পিকআপভ্যানচালক সাদা মিয়া গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, রোববার রাতে ঢাকাগামী পিকআপভ্যান রায়মনি নামক স্থানে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন নিহত হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১