আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২১, ২:০৭ অপরাহ্ণ




ত্রিশালে ট্রাক-পিকআপের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

বাহাদুর ডেস্ক :

ঈদের আনন্দ উৎসব শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের রায়মনি হাসমতের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমানুল্লাহ, তার বোন নাজমা আক্তার ও ভাগনি লালমনি। নিহতদের বাড়ি শেরপুর সদর উপজেলার বাঘেরচর গ্রামে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন কাঁচামাল ব্যবসায়ী আমানুল্লাহ, তার ছোট ভাই আকরাম হোসেন বোন নাজমা আক্তার ও ভাগনি লালমনি। ফেরার পথে রোববার রাতে ঢাকাগামী একটি পিকআপভ্যান ত্রিশালের রায়মনি হাসমতের মোড় নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপভ্যানটি। ঘটনাস্থলেই নিহত হন আমানুল্লাহ, তার বোন নাজমা আক্তার ও ভাগনি লালমনি। নিহতের ছোট ভাই আকরাম হোসেন ও চালক সাদা মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকারীরা।

ত্রিশাল থানার ওসি মইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০