রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
ময়মনসিংহের তারাকান্দায় পবিত্র ইদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (নগদ অর্থ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আজ রবিবার উপকারভোগীদের মাঝে বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।
জানা গেছে, উপজেলার তারাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত।
এ সময় উপস্থিত ছিলেন ,উপজেলা কৃষি অফিসার, রকিব আল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার প্রমুখ।