ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বড়হিত ইউনিয়নের ২ কৃষকের পাঁকা ধান কেটে বাড়িতে পৌঁচে দিয়েছেন যুবলীগ নেতারা। শনিবার তারা ওই ধান কেটে দিয়েছেন।
জানা যায়, বড়তি ইউনিয়নের পাস্তারী গ্রামের জয়নাল আবেদীন ২৫শতক ও পোড়াহাতা গ্রামের নূরুল ইসলামের ৪০ শতক জমির ধান উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমনের নেতৃত্বে কেটে দিয়েছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান দুখু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূইঁয়াসহ ইউনিয়ন নেতা কর্মীরা।