মো. সেলিম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে রাজিবপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস ছালাম (৫৮) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাদ জুম্মা নিজ বাড়ি উপজেলার সরিষা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ছেলে ১ কন্যা রেখে যান।
টি.কে ওয়েভ-ইন