আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মে, ৬, ২০২১, ১১:৪২ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে সন্ত্রাস দমন আইনে মাদ্রাসা শিক্ষক ছাত্রসহ ১০জনকে আসামী করে মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ ১০জনকে আসামী করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। এমামলার বাদি হয়েছেন আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতির ভাই অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মতিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর জামিয়া গাফুরিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি কাওসার হাসান (৪২) ঈশ্বরগঞ্জ বাজার চালমোহাল জামে মসজিদের ইমাম। ৫মার্চ শুক্রবার ওই মসজিদে জুম্মার নামাজের খুদবার পূর্বে বয়ানের সময় বলেন “রাষ্ট্রপতি সেনাপ্রধানের ভাইয়ের মৃত্যুদণ্ড মওকুফ কারিয়া দিয়েছে। অতচ অভিজিৎ হত্যার আসামীদের ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই জালিম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করব আপনারা এতে রাজী আছেন তো?”।
এমন বক্তব্যের বিষয়ে পরদিন ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল শিক্ষক কাওসার হামানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন “আমি যা বলেছি ঠিক বলেছি। এবিষয়ে তাকে জ্ঞান না দেওযার জন্যও বলেন।”
পরে তিনি মাদ্রাসায় গিয়ে ছাত্র শিক্ষকদের কাছে বিষয়টি জানান এবং মোবাইল ফোনে ধারণ করা রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন এতে ছাত্র শিক্ষকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এবং মাদ্রাসার সম্পাদকের পদত্যাগ দাবি করেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন সমযোতার চেষ্টা করে ব্যার্থ হলে কমিটি প্রতিষ্ঠানটি অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন। এখনও মাদ্রাসাটি বন্ধ বয়েছে বলে নিশ্চিত করেন মহতামিম মাওলানা নূরুল আলম।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আবুল কাদের মিয়া বলেন, বুধবার এ ঘটনায় মামলা হয়েছে আসামীদের ধরার চেষ্টা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১