আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ




৪ বছর পর ত্রিশালের মোসলেম হত্যার রহস্য পিবিআইয়ের হাতে উদঘাটন ॥ ঘাতক আকরামের স্বিকারোক্তি

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তে মোসলেম উদ্দিন হত্যার চার বছর পর রহস্য উন্মোচন হয়েছে। হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত আকরাম হোসেন আদালতে স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ত্রিশালের অলহরি বাদামিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ত্রিশালের অলহরি বাদামিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ছফির উদ্দিন বাদামিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনোহরি দোকান করে আসছেন। সে সারাদিন দোকানে ক্রয়-বিক্রয় করে রাতে বাসায় যেত এবং তার পিতা মোসলেম উদ্দিন দোকানে রাতযাপন করে ছেলের দোকানঘর পাহারা দিত।
এদিকে বাদামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে হাইস্কুল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ হয়। বিরোধে সুবিধাভোগী পক্ষ নির্বিঘ্নে হাইস্কুল নির্মান করতে অপর পক্ষকে ফাঁসানোর পরিকল্পনায় লাশের রাজনীতিতে মত্ত হয়। পরিকল্পনা হয় স্কুল সংলগ্ন দোকানদার নীরিহ মোসলেম উদ্দিনকে খুন করতে পারলে অনায়াসে অপর পক্ষের উপর দোষ চাপানো যাবে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ০৬/০৯/২০১৮ তারিখ মধ্যরাতে আকরাম হোসেন চৌধুরী অন্যান্যদের সহযোগীতায় বিড়ি কেনার অজুহাতে মোসলেম উদ্দিনের দোকান ঘরে ঢুকে। পরে দোকানের মেঝেতে থাকা ইট নিয়ে মোসলেম উদ্দিনের মাথায় আঘাত করে এবং দোকানে থাকা ছুরি দিয়ে মোসলেম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরদিন সকালে দোকানের মেঝেতে মোসলেম উদ্দিনের রক্তাক্ত লাশ পাওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ত্রিশাল থানার মামলা নং-১০(০৯)২০১৮ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়।

ত্রিশাল থানা পুলিশ মামলাটি তদন্তাধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে গত ১৪/১২/১৮ তারিখে পিবিআই, ময়মনসিংহ মামলার তদন্তভার গ্রহণ করে এবং মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার গোস্বামী’কে প্রদান করা হয়। তিনি আরো জানান, মামলাটি তদন্তকালে অজ্ঞাতনামা আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতারে ত্রিশাল থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে ঘটনাস্থলে পাওয়া পদচিহ্ন ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭/০৪/২০২১ তারিখ ত্রিশালের অলহরি বাদামিয়া থেকে ক্লুলেস হত্যাকান্ডে জড়িত আকরাম হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকরামের বরাত দিয়ে পুলিশ সুপার আরো বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকরাম হোসেন মুদি দোকানদার মোসলেম উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে। তাকে বৃহ¯প্রতবার আদালতে পাঠানো হলে, সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০