আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৩, ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ




উপনির্বাচন : পুনরায় ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

বাহাদুর ডেস্ক :

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান আবু সুফিয়ান।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন স্থগিত করে পুনরায় দিতে লিখিত আবেদন করেছি। কেন্দ্রের সঙ্গে কথা বলে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে আলোচনা করে সময় নিচ্ছি।’

আবু সুফিয়ান বলেন, ‘এ আসনে মোট ১৭০টি কেন্দ্রের মধ্যে অলমোস্ট সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের যেতে দেওয়া হচ্ছে না। গোপন বুথে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ভোট দিচ্ছে। এসব কারণে ভোট স্থগিত করে পুনরায় ভোটের আবেদন করছি।’

সোমবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ছয় প্রার্থী অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান যথাক্রমে নৌকা ও ধানের শীষের প্রার্থী। নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণের আগে সকাল সাড়ে ৮টায় নগরের বহদ্দারহাটের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়। ওই সময় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। এই সময় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১