আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২১, ৩:৫৮ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়লার স্তুপে আগুনের ধোঁয়া জনজীবন অতিষ্ঠ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রবেশ পথে কাঁচামাটিয়া নদীর উপর ব্রীজের পার্শ্বে ময়লার স্তুপে আগুনের ধোঁয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত এক সপ্তাহ ধরে ওই ময়লার স্তুপে জ্বলছে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ। এতে বাড়ছে হাপানি শ্বাসকষ্ট জনিত রোগ বালাই।
ভূক্তভোগীরা জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় থাকার নিয়ম থাকলেও প্রশাসনিক ভাবে বিষয়টি দেখার কেউ নেই। প্রতিদিন এ পথে বাজারে আসছে হাজারো মানুষ। শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। ধোঁয়ার কারণে বাসা বাড়ীতে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। রমজান মাসে বাজারে আসা লোকজন পড়ছে চরম বিরম্বনায়। ব্যবসায়ীরাও টিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছে না।
পৌরসভার কাউন্সিলার ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাইফুর রহমান ভূঁইয়া রাসেল বলেন, দীর্ঘদিনের এই সমস্য সমাধানের জন্য বারবার চেষ্ঠা করেও বিকল্প কোন ব্যাবস্থা করা যাচ্ছে না। এতে নদীর পানিসহ পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া বলেন, ব্যাবসায়ীসহ আশপাশের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ধোঁয়ায় কারনে, শ্বাসরুদ্ধকর অবস্থায় মানুষ।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, পৌরসভার ময়লা এখানে ফেলতে নিষেধ করা হয়েছে। হোটেলের লোকজন ময়লা ও ছাই ফেলয় আগুনের সৃষ্টি হয়। বিষয়টি আমি দেখছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নূরুল হুদা খান বলেন, যে কোন ধূয়া শ্বাসকষ্ট বাড়ায় এটা অত্যান্ত ক্ষতিকর।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, বিষয়টি মেয়র ও ফায়ার সার্ভিসকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১