আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১২, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ




কবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের তিনতলা ভিতসহ তিনতলা মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনশেষে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, এই কেন্দ্রীয় মসজিদ হবে অত্যন্ত দৃষ্টিনন্দন। যা আমাদের সবার জন্য অত্যন্ত পবিত্র জায়গা। আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন হবে মসজিদটি। মসজিদটি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, মসজিদের গুণগতমান ও নির্ধারিত মেয়াদের মধ্যে যেন সকল কাজ সম্পন্ন হয় সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. মোঃ তারিকুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ সুজন আলী, বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ অন্যান্যরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অংশ হিসেবে নির্মাণকাজটি শুরু হচ্ছে। আগামি একবছরের মধ্যে এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। ২২৫২ বর্গমিটার ফ্লোর আয়তনের মসজিদটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২লাখ ৬৯ হাজার ৮১৬টাকা প্রায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১