আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩, ২০২১, ২:৩৪ অপরাহ্ণ




তারাকান্দায় ইউপি সচিবকে মারধর

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
ময়মনসিংহের তারাকান্দায় এক ইউপি সচিব কে মারধর ও খুন করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের সচিব মু্‌ঃ আসাদুজ্জামান এর কাছে কাকনি গ্রামের গবাদি পশুর কৃত্রিম প্রজনন কর্মী আবুল কালাম ইউপি কমপ্লেক্সের একটি কক্ষ বরাদ্দ চায়। কক্ষ বরাদ্দের লিখিত আবেদন করার কথা বলিলে আবুল কালাম ক্ষিপ্ত হয়। গত ১ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ইউপি সচিব অফিসিয়াল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে রওনা দেওয়া মাত্রই আবুল কালামসহ অজ্ঞাত ৪/৫ জন পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে এবং অফিসিয়াল কাগজপত্র সেরে ফেলে।
ইউপি সচিব মুঃ আসাদুজ্জামান জানান, সরকারি কাজে বাধা দান মারধর ও হত্যার হুমকির অভিযোগে তারাকান্দা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ইউপি সচিব এর লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১