ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নূরুল হুদা খান, ওসি আব্দুল কাদের মিয়া, প্রেসক্লাব সভাপতি নীল কণ্ঠ আইচ মজুমদার, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।