আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১, ২০২১, ৫:০০ অপরাহ্ণ




সমাজের অগ্রযাত্রা নিশ্চিতে পিছিয়ে পড়া ও প্রতিবন্ধীদেরকেও এগিয়ে নিতে হবে – মেয়র টিটু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্ন ত দেশ গড়ে হলে সকল নাগরিককে যোগ্য করে তুলতে হবে। এই অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে পিছিয়ে পড়া এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও এগিয়ে নিয়ে যেতে যেতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এ সব কথা বলেছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে ৫০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শনিবার একথা বলেন সিটি মেয়র।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২ সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে। এর মাঝে অন্যতম লক্ষ্য ছিল অসহায়, সু্িবধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা নগরীর প্রতিটি ওয়ার্ডে তা করছি এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের স্বচ্ছল মানুষদের প্রতি আহবান জানিয়ে মেয়র আরো বলেন, প্রধনমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া এবং সমাজের অবহেলিত মানুষদের জন্য খাদ্য, চিকিৎসাসহ নানা কর্মসূচী নিয়েছেন। মেধার বিকাশ ঘটাতে বছরের প্রথম দিনে বিনা খরচে প্রতিবন্ধিদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনা খরচে পাঠদান, উপবৃত্তি, প্রতিবন্ধি প্রদান করছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র শামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, নিয়াজ মোর্শেদ, দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, শাম্মী আক্তার মিতু এবং কাউসার-ই- জান্নাত।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১