আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২১, ৯:৪৭ অপরাহ্ণ




তারাকান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহ তারাকান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। জানা গেছে, আজ বুধবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক রফিকুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত রফিকুল ইসলাম তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায় ,ঘটনার সময় রফিকুল ইসলাম বাড়ি থেকে  মোটরসাইকেল চালিয়ে কাশিগঞ্জ বাজারের দিকে আসার সময় কাশিগঞ্জ পেট্রোল পাম্পের সমানে পৌঁছলে  বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২৪-৩২৯০) এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম নিহত হয়। দূর্ঘটনার পর থেকে উত্তেজিত জনতা ময়মনসিংহ-নেত্রকোণা সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে  ও তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার  করেছে।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১