আজ বৃহস্পতিবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২১, ৯:০৮ অপরাহ্ণ




ময়মনসিংহে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুনাকের ব্যাপক কর্মসূচী

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। বুধবার সকালে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি চেতনা অম্লানে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনাসহ জেলা পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিনী ও পুনাক সদস্য ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন সুলতানা, অতিঃ পুলিশ সুপার ফাল্গুনী নন্দি, পুলিশ পরিদর্শক বিপ্লব কুমারের সহধর্মিনী অলি বনিক প্রমূখ।

পরে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ও কেক কাটা হয়। একই সাথে শতাধিক শিশু কিশোর ও এতিম হাফেজদের অংশ গ্রহনে পুলিশ লাইনে কোরআন খতম অনুষ্ঠিত হয়। এ সব কোরানে হাফেজগণ একাধিকরার কোরআন খতম শেষে জাতির জনকসহ তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত ও বাংলাদেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের উপদেষ্ঠা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনা। সভায় বঙ্গবন্ধুর জীরনালোকে ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী। সভা শেষে কোরআনে হাফেজ এতিম শিশু কিশোদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অত্যন্ত আন্তরিকতা, মানবিকতা ও আদন স্নেহ দিয়ে শিশুদের খাবার পরিবেশন করেন পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনাসহ পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিনীগন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা গোয়েন্দা সংস্থা। উন্নতমানের খাবার খেয়ে শিশু কিশোরা ব্যাপক খুশি বলে তারা দাবি করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০