আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ




ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করলেন মেয়র টিটু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের রাখা বই, মুক্তিযুদ্ধকালীন সময় এবং বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবির মাধ্যমে আগামী প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন, আদর্শ এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে মেয়র ইকরামূল হক টিটু এ সব কথা বলেন।

পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করায় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র টিটু আরো বলেন, পুলিশ সুপারের কার্যক্রম জাতি আজীবন স্মরন রাখবে। করোনাকালে পুলিশ সুপারের মানবিক দিকগুলো তুলে ধরে বলেন, করোনাকালে মানুষ যেখানে অসুস্থ্য নিকটজনকে রাস্তায় ফেলে পালিয়ে যেতেন। সেখানে পুলিশ সুপারের নির্দেশে ময়মনসিংহ পুলিশ তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে সুস্থ্য করে বাড়ি পৌছে দিয়েছেন। এছাড়া অসহায়, বেকার, দরিদ্র, কর্মহীন মানুষদের খাদ্য, বস্ত্র ও ভ্রাম্যমাণ চিকিৎসা প্রদান করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে তিনি হয়ে উঠেছেন একজন মানবিক পুলিশ সুপার। যা ময়মনসিংহবাসি আজীবন মনে রাখবে।
স্বাগত বক্তব্যে পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, আদর্শ, রাজনীতি, জাতির জন্য ত্যাগ, ভালবাসা এবং মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে আগামী প্রজন্মের কাছ তুলে ধরতে এই উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে জাতির জনক ও মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি (স্থিরচিত্র), মুক্তিযুদ্ধ এবং জাতির জনককে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও ডকুমেন্টারী সংগ্রহ করে রাখা হয়েছে। যা পুলিশ সুপারের কার্যালয়ে আসা দর্শনার্থী সহ আগামী প্রজন্ম পড়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ, জাতির জন্যে তার ভালবাসা সম্পর্কে জানতে পারবেন। যা সুন্দর আগামী গড়তে সহায়ক হবে বলে তিনি দাবি করেন। পরে পুলিশ সুপার অতিথিদের নিয়ে জাতির জনক ও মুক্তিযুদ্ধের প্রতিটি দুর্লভ ছবি এবং বই ও ডকুমেন্টারী পরিদর্শন করেন।

জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুঞা, জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিআইওয়ান এমরান হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০