আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১২, ২০২১, ৫:০৮ অপরাহ্ণ




গৌরীপুর পৌরসভায় হ্যাট্টিক বিজয়ী মেয়র সৈয়দ রফিককে নাগরিক সংবর্ধনা

মোস্তাফিজুর রহমান বুরহান :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত (একাধারে তিনবার) হ্যাট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে বৃহস্পতিবার (১১মার্চ/২০২১) পৌর শহরের ৩নং ও ৭নং ওয়ার্ড পৌরবাসীর উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
নাগরিক সংবর্ধনা যৌথ সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিব উল্লাহ ও ৭নং ওয়ার্ডের কৃষক ফয়েজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতাউর রহমান মুরাদ ও চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ বাগচি। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, মানপত্র দিয়ে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে এ ছাড়াও সংবর্ধিত করা হয় সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার চৌধুরী মিতু, সালেহা আক্তার, সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, মো. নুরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান মুনশী, মো. নাজিম উদ্দিন, সাদেকুর রহমান সাদেক, আরিফুল ইসলাম ভূঞা এনাম।
বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, আরএমজি এগ্রো ইন্টারন্যাশনালের পরিচালক সুশান্ত সাহা প্রেমু, জহিরুল ইসলাম, সাবেক কাউন্সিলল শিউলী চৌধুরী, এসএম আলী আহাম্মদ, সাবেক কমিশনার মোখলেছুর রহমান, ব্যবসায়ী মোতালিব বিন আয়েত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম সুমন, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জনি অভি প্রমুখ।
নাগরিক সংবর্ধনায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নিজ হাতে ফুলের পাঁপড়ির ঝুঁড়ি নিয়ে উপস্থিত পৌর নাগরিকদের মাথায় পাঁপড়ি ছিঁটিকে উল্লাসিত করেন তিনি। এসময় তিনি বলেন, এ বিজয় আমার নয়, আপনাদের! তাই অনেকেই বিজয়ের পরপরেই ফুলের তোড়া, মালা নিয়ে এসেছেন, এগুলো আমি নেইনি, কেননা এগুলো প্রকৃত হকদার হলেন আপনারা, তাই আপনাদের দিয়ে দিয়েছি! অনুষ্ঠানের সভাপতিদ্বয়কে ফুলের মালাপরিয়ে দেন পৌর মেয়র।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১