আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৬, ২০২১, ৮:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে গাছতলায় ট্রাক সিএনজি সংঘর্ষে সাংবাদিকসহ নিহত-২ আহত-২

তিলক রায় টুলু পূর্বধলা থেকেঃ

ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা থানার গাছতলা বাজারে ট্রাক ও সিএনজি সংঘর্ষে আমাদের সময় পত্রিকার দূর্গাপুর প্রতিনিধি বিজন কৃষ্ণ রায় (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় সিএনজি’র আরো তিনজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় লোকজন আহদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধিন আবস্থায় আবুল কাশেম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৬ মার্চ) বিকাল ৫ টার দিকে তারাকান্দা থানার গাছতলা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাংবাদিক বিজন কৃষ্ণ রায় নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বাগিচাপাড়া এলাকার বিশে^শ^র রায়ের ছেলে ও আমাদেও সময় পত্রিকার দূর্গাপুর প্রতিনিধি ছিলেন। অপর নিহত আবুল কাশেম দূর্গাপুর দক্ষিন পাড়া গ্রামের নবাব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় সাংবাদিক বিজন কৃষ্ণ রায় ও আরো তিনজন যাত্রীকে নিয়ে একটি সিএনজি ময়মনসিংহ থেকে দূর্গাপুর যাওয়ার পথে তারাকান্দা থানার গাছতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (বগুড়া –-ট-১১-০৯৪৯) নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিটিকে চাপা দিয়ে ট্রাকটি রাস্তা থেকে নেমে পাশের ধান ক্ষেতে উল্টে যায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দূর্ঘটনার সময় গুড়িগুড়ি বৃস্টি পড়ছিল। ধারনা করা হচ্ছে এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হাড়িয়ে সিএনজিটিকে চাপা দিলে ঘটনার স্থলেই একজন নিহত এবং হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্ধ করা হয়েছে।
জেলা প্রশাসকের নিদের্শে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০