আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২১, ৯:০৮ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের হাতে গণধর্ষণ ও হত্যার পৃথক ঘটনায় আটক ৭

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহের র‌্যাবের অভিযানে ধর্ষণ ও হত্যার অভিযোগে পৃথক ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া হত্যাকান্ডে জড়িত দুইজনকে মুক্তাগাছা থানায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মোঃ ফজলে রাব্বি জানান, ময়মনসিংহ সদরের রূপাখালী এলাকার এক কিশোরীকে পুর্ব পরিচয়ের সুবাধে গত ২৬ জানুয়ারী রাতে ডেকে নিয়ে এবং পরে জোর পুর্বক তুলে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষকচক্রটি একই সাথে ধর্ষণের ভিডিও ধারণ করে নানাভাবে ভয়ভীতি ও ভিডিওি ভাইরাল করার হুমকি দেয়। নির্যাতিতা পরিবারটি মান সম্মানের ভয়ে কোন আইনী ব্যবস্থা বা মামলা করেনি। গত কয়েকদিন আগে ধর্ষকচক্রটি ধর্ষণের ভিডিও বেশ কয়েকজনের কাছে ছড়িয়ে দেয়। এ ঘটনায় নির্যাতিতার পিতা র‌্যাব ময়মনসিংহের অভিযোগ করেন। তিনি আরো জানান, অভিযোগ পেয়ে তা (র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মোঃ ফজলে রাব্বি) নেতৃত্বে জেলা সদরের রুপাখালী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ও ধর্ষণে সহায়তার ঘটনায় ৫জনকে আটক করে। আটককৃতরা হলো, নাছিম আহম্মেদ ওরফে রিপন, আশিক আকন্দ, লিওন আকন্দ (২০),পিতা-মোঃ হানিফ আকন্দ, মোঃ খোকন ও মোঃ ছমিন। এ সময় তাদের কাছ থেকে সিপিইউ- একটি, এলইডি মনিটর, মেমোরী কার্ড ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।

অপরদিকের ময়মনসিংহের মুক্তাগাছার পাড়াটুঙ্গী মসজিদের পাশে ৬ বছরের শিশু সূচী হত্যাকান্ডে জড়িত দুই ঘাতককে জামালপুর থেকে বুধবার আটক করে। আটককৃতরা হলো, জিয়ার উদ্দিন ও জোবেদা বেগম। তাদের বাড়ি জামালপুর সদরের আড়ালিয়া গ্রামে। এর আগে হত্যাকান্ডে জড়িত ঘাতক মা চম্পা বেগম ওরফে রুমাকে গাইবান্ধা থেকে সোমবার গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। রুমা হত্যার দায় স্বিকার করে আদালতে জবানবন্ধি দিয়েছে। তার বাড়ি জামালপুরের আড়ালিয়া গ্রামে। উল্লেখ্য ৬ বছরের শিশু কন্যা সুচী তার বাবার সাথে থাকার ইচ্ছা করায় তাকে হত্যা করে ঘাতক মা চম্পা ওরফে রুমা। পরে নিহত সুচীর লাশ মুক্তাগাছায় ফেলে পালিয়ে যায় ঘাতকচক্র। পরদিন লাশের পরিচয় সনাক্ত হলে নিহতের পিতা জামালপুরের চিথলিয়া গ্রামের সাইফুল ইসলাম মুক্তাগাছা থানায় মামলা নং-২০, তারিখ-২৭/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ দায়ের করে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে জীববাজি রেখে কাজ করছে। সেআই সাথে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করছে বলেও র‌্যাবের এই কর্মকর্তা দাবি করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১