আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৬, ২০২১, ১:১৬ অপরাহ্ণ




ভালুকায় কনসার্টে গান শুনতে গিয়ে নিহত ২, আহত ৮

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় কানসার্টের গান শুনতে এসে মরা আমগাছ পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার মল্লিকবাড়ি বাজারে গোহাটে।

নিহতরা হলেন– উপজেলার গোবদিয়া গ্রামের সূর্যত আলীর ছেলে নাছির উদ্দিন (৩৪) ও মল্লিকবাড়ি বাজারের পালপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া (৩৫)। নিহত দুজনই পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মল্লিকবাড়ি বাজারের গোহাটে মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে বার্ষিক কনসার্ট ও লটারি ড্রয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর দিকে মঞ্চের পাশে একটি পুরনো মরা আমগাছ হঠাৎ ভেঙে দর্শকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হন।

আহত নাছির ও শহিদকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। আহত শহিদকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় আহত আটজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরপরই আয়োজক কমিটি কনসার্ট ও লটারি ড্র অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে।

স্থানীয় ব্যবসায়ী আশারাফ উদ্দিন জানান, আমগাছটি অনেক বছর আগে মারা গেছে। দীর্ঘদিন ধরে মরা গাছটি দাঁড়িয়ে থাকায় গাছের গুঁড়ি রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। ঘটনার সময় লোকজনের ভিড়ে গাছের একপাশে বেশি চাপ পড়ায় মনে হয় গাছটি ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। এর পর সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মরা গাছ পড়ে দুজন নিহত হয়েছেন। এটি একটি দুর্ঘটনা। তাই নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০