আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৮, ২০২১, ৭:২৬ অপরাহ্ণ




তারাকান্দায় মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষনের দায়ে খালু গ্রেপ্তার

রফিক বিশ্বাস তারাকান্দা (ময়মনসিং) প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে ধর্ষক খালুকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, রাঙ্গামাটি জেলার বরকল থানার কুরকুটিছড়ি সাকিনের মো: আব্দুল মজিদের পুত্র মো:আব্দুল গনি পরিবার সহ তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামে শশুর লাল হোসেন ব্যাপারীর বাড়িতে বসবাস করতো। তার ১৩ বছর বয়সী কন্যা উপজেলার রাজদারিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে।

ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে তার খালু রুবেল মিয়া (৩০) অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে ধর্ষণ করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, রুবেল মিয়া ভিকটিমের বাবা আব্দুল গনির শালিকা মিরজানা বেগমের স্বামী। সেই ক্ষেত্রে ভিকটিম আসামীর ভাগ্নী। গত ২০ ডিসেম্বর বিকালে রাজদারিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে রুবেল মিয়া ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে নারায়ণগজ্ঞের ফতুল্লা থানার নিউ হাজিগজ্ঞ এলাকায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। মেয়ের বাবার দেয়া তথ্যমতে এসআই আব্দুস সবুর ও তার টিম অভিযান চালিয়ে মানিকগঞ্জ হইতে আসামী রুবেল মিয়াকে বুধবার রাতে গ্রেফতার ও নারায়নগঞ্জ হইতে ভিকটিমকে উদ্ধার করেন। আসামী রুবেল মিয়া ময়মনসিংহের ঈশ্বরগজ্ঞ থানাধীন শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার আসামি রুবেল মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১