আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১২, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ




ময়মনসিংহে টিকা গ্রহনে পুরুষের চেয়ে মহিলা বেশী ॥ শনিবার বাড়ছে টিকার বুথ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

জল্পনা-কল্পনা,আতংক আর ভয়ভতিেিক জয় করে করোনা ভাইরাসের টিকা গ্রহনে ময়মনসিংহে জনগনের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। টিকা-গ্রহনে জেলায় পুরুষে চেয়ে মহিলা সংখ্যা সবচেয়ে বেশী, টিকা গ্রহনে বয়স সীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ নির্ধারন করায় টিকা গ্রহনকারীদের সংখ্যাও বাড়তে শুরু করেছে। মানুষের স্বতস্ফুর্তার কারণে আগামী শনিবার থেকে সিটি কর্পোরেশনসহ জেলায় টিকা গ্রহনের বুথ বাড়ানো হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম জানিয়েছেন সিটি কর্পোরেশন সহ জেলার ৫০টি বুথে গত চারদিনে ৯ হাজার ৮জন টিকা নিয়েছেন। এদিকে নগরীর টিকা রেজিষ্ট্রেশন কেন্দ্র গুলোতে মানুষে ভীড় দিনদিন বাড়তে শুরু করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের টিকা বুথসহ জেলার প্রতিটি বুথে সকাল থেকে টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভীড় চেখে পড়ার মত। জেলার প্রতিটি টিকা বুথে সকাল -থেকে নারী-পুরুষ দল বেধেঁ টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহন করছেন। অনেক বয়স্ক,অসুস্থ নারী ও পুরুষ টিকা নিতে আসছে।

সিভিল সার্জন আরো জানিয়েছেন প্রথম দিনের চেয়ে এখন প্রতিদিন টিকা গ্রহনে মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জেলায় প্রথম ধাপে এক লাখ ৬২ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারান করা হয়েছে,তবে অনন্দের খবর মানুষের মাঝে টিকা গ্রহনে স্বতস্ফুর্ত দেখা যাচ্ছে তাতে সহজেই লক্ষ্য মাত্রা অর্জন করা সম্ভব হবে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন যে কেউ তাৎক্ষনিক নিবন্ধনের পরই যে কোন কেন্দ্রে টিকা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত জেলার প্রতিটি বুথে টিকা প্রদান করা হচ্ছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১