আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২১, ৭:১১ অপরাহ্ণ




ময়মনসিংহে করোনার ভ্যাকসিন প্রদানে সুষ্ঠু ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনে সভা

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু বলেন, কয়েকমাস আগেও আমরা করোনা ভ্যাকসিনের জন্য প্রবল অপেক্ষায় ছিলাম। অথচ এখন অপ্রচারকারীরা করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপপ্রচার নিবৃত্ত করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। রবিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরশেনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন এলাকায় গঠিত কমিটির সভায় একথা বলেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী চায় না দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে নিরাপদ রাখতে যেমন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদেরও যার যার অবস্থান থেকে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতে হবে। তিনি বলেন, আমরা চাই সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করুক। এই নগরীর মানুষ নিরাপদ থাকুক। সভায় অঞ্চলভিত্তিক ৮টি করোনা ভ্যাকসিন অনলাইন রেজিষ্ট্রেশন সহায়তা কেন্দ্র, প্রতিটি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন পরামর্শ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণস্থানে স্থায়ী প্রচার কেন্দ্র, লিফলেট, মাইকিং এবং মসজিদ ভিত্তিক প্রচারের মাধ্যমে করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য প্রচার এবং মানুষকে করোনার ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জ্মান, বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মশিউল আলম, সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মচিমহার সহকারী পরিচালক ডাঃ জাকিউল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ কাঞ্চন সরকার, ডাঃ বিশ্বজিত চৌধুরী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার রূপম দাস, কাউন্সিলরবৃন্দ এবং কমিটির অন্তভূর্ক্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি করোনার ভ্যাকসিন সভায় উপস্থিত ছিলেন। এর আগে সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি মেযর মোঃ ইকরামুল হক টিটু সকল কাউন্সিলরবৃন্দের সাথে করোনা ভ্যাকসিন সুষ্ঠু ব্যবস্থাপনায় মতবিনিময় সভা করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১