আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ১১:২৯ পূর্বাহ্ণ




এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

বাহাদুর ডেস্ক :

বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ঢাকার যাত্রাবাড়ী তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আট বিভাগীয় বাছাইপর্বের পর ৪০ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করে বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড ।

মাসব্যাপী এ আয়োজনে সারাদেশের প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এতে প্রধান বিচারক ছিলেন বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শায়খুল হুফফাজ হাফেজ কারী নাজমুল হাসান ।

বিদেশি বিচারক হিসেবে ছিলেন বসনিয়ার প্রসিদ্ধ কারী শেখ আব্দুল আজিজ ও ইয়েমেনের কারী শেখ বাকার রাজ্জাজ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন শায়খ কারী সাঈদ গান্দুম তূসি। বাংলাদেশে বিদেশি বিচারক দিয়ে এটিই প্রথমবারের মত প্রতিযোগিতার আয়োজন।

চূড়ান্ত পর্ব শেষে মোট চল্লিশ জনকে পুরস্কৃত করা হয় । প্রথম তিন জনকে ফ্রিজ, চতুর্থ ও পঞ্চম জনকে ওয়াশিং মেশিন, বাকি ৩৫ জনকে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয় ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১