আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৭, ২০২১, ৯:৩৬ অপরাহ্ণ




শ্যামগঞ্জে মহান বিজয় দিবস অনলাইন রচনা ও সঙ্গীত প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ

প্রধান প্রতিবেদক :
শ্যামগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বকুল আনন্দধারা সংগীত বিদ্যালয়ের সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন সঙ্গীত ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে শনিবার (১৬ জানুয়ারি/২০২১) শ্যামগঞ্জ জেনুইন স্কুল হল রুমে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, প্রদীপ প্রজ্জলন, ও স্থানীয় প্রয়াত সংগীত শিল্পীদের স্বরণে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বকুল আনন্দধারা সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীচী শ্যামগঞ্জ শাখার সদস্যরা ফুল ছিটিয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন।

উদীচী শিল্পী গোষ্ঠী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়ন্ত রায়। পুরস্কার বিতরণ করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সারোয়ার কামাল রবিন, ওস্তাদ স্বপন সরকার, উদীচী জেলা কমিটির সদস্য শম্পা পাল, জেলা ক্ষেতমজুর সভাপতি হারুন আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সংঙ্গীত শিল্পী প্রদীপ চক্রবর্তী, শিল্পী মামুন রনি, ও সংগীত শিল্পী মাহফুজুর রহমান বাবু, জেনুইন মডেল স্কুলের পরিচালক মোঃ মোফাসসেল হোসেন, অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক নৃপেন্দ্র চক্রবর্তী প্রমুখ। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি আইরিন আকতার। সর্বশেষে আমন্ত্রি সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০